অনেক জল্পনা - কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট টিম ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেল আজ। অভিনন্দন টিম বাংলাদেশকে। ওয়েস্টইন্ডিজ ইন্ডিয়ার কাছে তাদের ৩য় ODI-এ হেরে যাওয়ার ফলেই ক্যারিবিয়ানদের আর সরাসরি খেলার সুযোগ নেই ২০১৯ সালের ক্রিকেটের মহাযুদ্ধটিতে । অপরদিকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর এর আগে ক্যারিবিয়ানদের বাকি আছে আর মাত্র ৮টি ম্যাচ। সবগুলা ম্যাচ তারা জিতে গেলেও তাদের পয়েন্ট টিম বাংলাদেশের চেয়ে বেশ কমই থাকবে। আর তাই তাদের খেলতে হবে বাছাইপর্ব। আর অপরদিকে এই সুযোগটির ফলে টাইগাররা খেলবে বড় দলগুলোর বিপক্ষে সরাসরি ভাবে গ্রুপ পর্ব থেকেই।
No comments